বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল অনেক দিন ধরেই ভয়েজ সার্চ নিয়ে কাজ করে যাচ্ছে। মানুষের কন্ঠস্বরকে লিখিতভাষায় পরিনত করার কাজটা একেবারে সহজ না। একেক জনের কন্ঠস্বর এক এক রকমের, আর এই কন্ঠস্বরের প্যাটার্ন বুঝতে গুগল উদ্ভাবন করলো নতুন এক এপ্লিকেশন।
দুই বছর আগে ভয়েস সার্চ চালু করার পর থেকেই তারা এটিকে উন্নত করে তোলার জন্য কাজ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় উন্নত এই এপ্লিকেশনটি আরও নিখুতভাবে বুঝতে পারবে মানুষের কন্ঠস্বর । একজন লোক কিরকম গতিতে কথা বলে, কিরকম উচ্চ বা নিন্ম স্বরে কথা বলে তার উপরে ভিত্তি করে সেটিং করা যাবে এবং তার মাধ্যমে ভয়েস সার্চ আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
গুগলের মোবাইল ব্লগে এ বেপারে বলা হয়,
“THIS SPEECH MODEL ENABLES US TO DELIVER GREATER RECOGNITION ACCURACY. ALTHOUGH SUBTLE, ACCURACY IMPROVEMENTS BEGIN FAIRLY QUICKLY AND WILL BUILD OVER TIME”
এন্ড্রয়েড ২.২ এর জন্য এখনই ডাউনলোড করে নিতে পারেন এপ্লিকেশনটি। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এটার আইফোন ভার্শন বাজারে আসবে।
গুগলের কন্ঠস্বর অনুসন্ধানের উপর নিচের ভিডিওটি দেখতে পারেনঃ

ConversionConversion EmoticonEmoticon